Logo

মালয়েশিয়ার বিপক্ষে ৫০ বলেই জয় তুলে নিলো বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১০ আগস্ট, ২০২৬, ২১:২১
মালয়েশিয়ার বিপক্ষে ৫০ বলেই জয় তুলে নিলো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে কিছুটা অস্বস্তিতে থাকলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। জিসান আলমের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৮.২ ওভারেই ১০৬ রানের লক্ষ্য পেরিয়ে গেছে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার দেওয়া ১০৬ রানের লক্ষ্য ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ এইচপি। ২১ বলে অপরাজিত ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জিসান। এই জয়ের ফলে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ এইচপি।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন জিসান। তাকে সঙ্গ দেন জাওয়াদ আবরার। তবে দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন আবরার। আরিফউল্লাহর বলে আউট হওয়ার আগে ৮ বলে ২৩ রান করেন তিনি। তার ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছক্কা।

একই ওভারে আরেকটি উইকেট হারায় বাংলাদেশ। তিন নম্বরে ব্যাট করতে নামা আরিফুল ইসলাম ৩ বলে ৪ রান করে বোল্ড হন। দ্রুত দুই উইকেট হারালেও জিসানের ব্যাটিংয়ে এর কোনো প্রভাব পড়েনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর সাব্বির রহমানকে নিয়ে দলের রান এগিয়ে নিতে থাকেন জিসান। দুজনের ব্যাটে আসে ৫০ রানের জুটি। ৮ বলে ১২ রান করে সাব্বির বিদায় নিলেও আক্রমণ থামাননি জিসান। পরে শামীম পাটোয়ারীকে সঙ্গে নিয়ে দ্রুত ম্যাচ শেষ করেন তিনি।

মাত্র ১৯ বলেই অর্ধশতক পূর্ণ করেন জিসান। শেষ পর্যন্ত ৭টি ছক্কার সাহায্যে ২১ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। শামীম ৬ বলে ৮ রান করে অপরাজিত ছিলেন।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার হয়ে আরিফউল্লাহ দুটি এবং প্রশান্ত মাধুকা একটি উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা মালয়েশিয়া শুরু থেকেই চাপে ছিল। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটিকে কিছুটা সামাল দেন অধিনায়ক সৈয়দ আজিজ ও আহমেদ আকিল ওয়াহিদ। তৃতীয় উইকেটে দুজনের জুটি থেকে আসে ৫৮ রান।

রনির বলে আউট হওয়ার আগে ওয়াহিদ ৩৩ বলে ৩০ রান করেন। অধিনায়ক সৈয়দ আজিজ ৫২ বলে করেন ৪০ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে মালয়েশিয়া।

বিজ্ঞাপন

বাংলাদেশ এইচপির বোলারদের মধ্যে আবু হায়দার রনি দুটি উইকেট নেন। মোহাম্মদ রুবেল ও রাকিবুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD