Logo

৩১ বছরের অপেক্ষার পর চ্যাম্পিয়ন ব্রাজিল

profile picture
ক্রীড়া ডেস্ক
১০ আগস্ট, ২০২৬, ১৫:২৮
৩১ বছরের অপেক্ষার পর চ্যাম্পিয়ন ব্রাজিল
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিলের ক্রিকেট দল। ১৯৯৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৯ বার এই প্রতিযোগিতায় অংশ নিয়েও শিরোপা জিততে পারেনি তারা। অবশেষে ১৯তম প্রচেষ্টায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল ব্রাজিল।

বিজ্ঞাপন

এর আগে ১৯৯৭, ২০১৫, ২০২২ ও ২০২৪ সালে টুর্নামেন্টের রানার্সআপ হয়েছিল দলটি। এবার ফাইনালে পানামাকে ৩ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ট্রফি ঘরে তুলেছে তারা। প্রতিযোগিতাটির সবচেয়ে সফল দল আর্জেন্টিনা, যারা এখন পর্যন্ত ১২ বার চ্যাম্পিয়ন হয়েছে। তবে গত দুই আসরে অংশ নেয়নি দলটি।

কলম্বিয়ায় অনুষ্ঠিত এবারের চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমে ব্যাট করে ব্রাজিল ৭ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন উইলিয়াম ম্যাক্সিমো। অধিনায়ক মাইকেল আসুনসাওও করেন ৩০ রানের কাছাকাছি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জয়ের জন্য ১২৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে পানামাকে লড়াইয়ে রাখেন মাহমেদ বাওয়া। তার ৪৬ রানের ইনিংসে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল দলটি। তবে ব্রাজিলের অধিনায়ক আসুনসাও ও গ্যাব্রিয়েল অলিভেইরার নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি পানামা। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১২৫ রানেই থামে তাদের ইনিংস।

শেষ ওভারে পানামার জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান। বল হাতে অধিনায়ক আসুনসাও মাত্র ১০ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়ে ব্রাজিলের জয় নিশ্চিত করেন। পুরো ম্যাচে ৩ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।

অন্যদিকে গ্যাব্রিয়েল অলিভেইরা ৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করে পান একটি উইকেট। ইয়াসা হারুনও শিকার করেন দুটি উইকেট। দীর্ঘ অপেক্ষার পর পাওয়া এই শিরোপা ব্রাজিলের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD