৬ ঘণ্টার পথ পাড়ি দিতে ১৪ ঘণ্টা লাগল টাইগারদের

ডারউইনে ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের শুরু করেছে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে এবার দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু ম্যাকায় পৌঁছেছে টাইগাররা। তবে ফ্লাইট বিড়ম্বনার কারণে মাত্র ছয় ঘণ্টার পথ পাড়ি দিতে বাংলাদেশ দলের সময় লেগেছে প্রায় ১৪ ঘণ্টা।
বিজ্ঞাপন
স্থানীয় সময় ভোর ৫টার ফ্লাইটে ডারউইন থেকে ম্যাকায়ের উদ্দেশে রওনা হন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দীর্ঘ যাত্রা শেষে সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে তারা গন্তব্যে পৌঁছান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ক্রিকেটারদের চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট দেখা যায়। দলের সব সদস্যই একই ফ্লাইটে ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ডারউইনে প্রথম টেস্টে ঐতিহাসিক জয় তুলে নেওয়ার পর সিরিজ জয়ের লক্ষ্যেই দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। তাই দীর্ঘ ভ্রমণের ধকল কাটিয়ে দ্রুতই পরবর্তী ম্যাচের প্রস্তুতিতে মনোযোগ দিতে হবে শান্ত-মিরাজদের।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২২ আগস্ট। ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় প্রথমবারের মতো এই টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঐতিহাসিক এই ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ইতোমধ্যে ম্যাচের প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে।








