বার্সেলোনার প্রথম ব্রাজিলিয়ান অধিনায়ক রাফিনিয়া

বার্সেলোনার অধিনায়কত্বে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। ২০২৬-২৭ মৌসুমে ক্লাবটির প্রথম অধিনায়ক হিসেবে ২৯ বছর বয়সী এই ফুটবলারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে বার্সেলোনার ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে মূল অধিনায়কের বাহুবন্ধনী পরবেন তিনি।
বিজ্ঞাপন
২০২২ সালে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দেন রাফিনিয়া। এরপর কোচ হান্সি ফ্লিকের অধীনে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠার পাশাপাশি ড্রেসিংরুমেও নিজের নেতৃত্বের জায়গা তৈরি করেছেন তিনি।
নতুন মৌসুম শুরুর আগে বার্সেলোনার নেতৃত্বের কাঠামোয় বড় পরিবর্তন এসেছে। গত মৌসুমের প্রথম অধিনায়ক মার্ক-আন্দ্রে টের স্টেগেন ধারে আয়াক্সে এবং দ্বিতীয় অধিনায়ক রোনাল্ড আরাউহো ধারে লিভারপুলে চলে যাওয়ায় শীর্ষ নেতৃত্বের পদটি ফাঁকা হয়। সেই জায়গায় এবার রাফিনিয়াকে প্রথম অধিনায়ক করা হয়েছে।
২০২৬-২৭ মৌসুমে অধিনায়কদের ক্রম
বিজ্ঞাপন
১. রাফিনিয়া — প্রথম অধিনায়ক, ২. ফ্রেঙ্কি ডি ইয়ং — দ্বিতীয় অধিনায়ক, ৩. পেদ্রি — তৃতীয় অধিনায়ক, ৪. গাভি — চতুর্থ অধিনায়ক, ৫. এরিক গার্সিয়া — পঞ্চম অধিনায়ক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাফিনিয়ার জন্য এই দায়িত্ব শুধু নেতৃত্বের স্বীকৃতি নয়, বার্সেলোনার ইতিহাসেও একটি বিশেষ অর্জন। ব্রাজিলের বহু কিংবদন্তি ফুটবলার ক্লাবটির জার্সি পরলেও তাদের কেউ মূল অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে পারেননি।
বিজ্ঞাপন
বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত সাতটি শিরোপা জিতেছেন রাফিনিয়া। এর মধ্যে রয়েছে তিনটি লা লিগা, একটি কোপা দেল রে এবং তিনটি স্প্যানিশ সুপার কাপ।
২০২৫ সালে লা লিগার বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছিলেন এই ব্রাজিলিয়ান। একই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকাতেও জায়গা করে নেন তিনি।
বার্সেলোনার হয়ে গোলের হিসাবেও রাফিনিয়া ইতোমধ্যে ক্লাবটির সেরা ব্রাজিলিয়ানদের তালিকায় উঠে এসেছেন। ১৭৭ ম্যাচে তার গোল ৭৫টি।
বিজ্ঞাপন
বার্সেলোনার হয়ে ব্রাজিলিয়ানদের মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রাফিনিয়ার অবস্থান চতুর্থ। তার ওপরে রয়েছেন রিভালদো ১৩০ গোল নিয়ে, এভারিস্তো দে মাসেদো ও নেইমার ১০৫টি করে এবং রোনালদিনহো ৯৪ গোল নিয়ে।








