Logo

ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে যা বললেন কিংবদন্তি রবার্তো কার্লোস

profile picture
ক্রীড়া ডেস্ক
২০ আগস্ট, ২০২৬, ১৩:৪৭
ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে যা বললেন কিংবদন্তি রবার্তো কার্লোস
ছবি: সংগৃহীত

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুঞ্জন ও মিথ্যা বলে জানিয়েছেন তিনি। তুরস্কের ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্যের পোস্টকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল।

বিজ্ঞাপন

সৌদি সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে কার্লোস বলেন, ইসলামের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। তার স্ত্রীকে ইসলামী রীতি অনুযায়ী প্রার্থনা করতে দেখাও তার কাছে ভালো লাগে। তবে তিনি নিজে ইসলাম গ্রহণ করেছেন—এমন খবর সত্য নয় বলে স্পষ্ট করেছেন এই সাবেক তারকা ফুটবলার।

সম্প্রতি মরক্কোর নাগরিক ও মুসলিম ফুটবল এজেন্ট সুহাইলা এল তাহিরিকে বিয়ে করেছেন রবার্তো কার্লোস। তাহিরি ফিফা লাইসেন্সধারী খেলোয়াড় এজেন্ট হিসেবে কাজ করেন এবং ফুটবলারদের পেশাগত ক্যারিয়ার ও ফুটবলসংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত।

তাহিরিকে বিয়ের বিষয়টি নিশ্চিত করলেও ধর্মান্তরের খবর নাকচ করেছেন কার্লোস। তিনি জানান, দুই পরিবারের ধর্মীয় বিশ্বাসকে সম্মান জানিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা একাধিক রীতিতে সম্পন্ন করা হয়েছে। পরিবারের সদস্যদের জন্য ক্যাথলিক ধর্মীয় আয়োজনের পাশাপাশি তার স্ত্রী ও মুসলিম বন্ধুদের জন্য আলাদা আয়োজনও করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—এমন দাবি প্রথম ছড়ায় তুরস্কের একে পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে। ওই পোস্টে দাবি করা হয়েছিল, ব্রাজিলে বসবাসরত ইসলামি বিশ্বের একজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগের মাধ্যমে কার্লোস ইসলাম গ্রহণ করেছেন এবং শাহাদাহ পাঠ করেছেন।

তবে কার্লোসের বক্তব্যে সেই দাবি সরাসরি নাকচ হয়ে গেল।

বিজ্ঞাপন

এদিকে কার্লোস ও তাহিরির বিয়ের কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তাদের বিয়ের বিষয়টি নতুন নয়। এর আগে বছরের শুরুতেই তাদের সম্পর্ক ও বিয়ের খবর প্রকাশ্যে আসে। পরে ২৫ জুলাই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD