ব্রাভোর সম্মানে ৪৭ নম্বর ‘জার্সি অবসর’ ঘোষণা দিল ট্রিনবাগো

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথমবারের মতো কোনো ক্রিকেটারের জার্সি অবসর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর সম্মানে তার ৪৭ নম্বর জার্সি চিরতরে অবসর ঘোষণা করেছে ট্রিনবাগো নাইট রাইডার্স।
বিজ্ঞাপন
পোর্ট অব স্পেনে জ্যামাইকা কিংসম্যানের বিপক্ষে ম্যাচ শুরুর আগে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এ ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়। ট্রিনবাগো নাইট রাইডার্স, ফ্র্যাঞ্চাইজি এবং সিপিএলে ব্রাভোর দীর্ঘদিনের অবদানকে সম্মান জানাতেই তার জার্সি অবসর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খেলোয়াড় হিসেবে ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত সিপিএলে পাঁচবার শিরোপা জিতেছেন ব্রাভো। এর মধ্যে ২০১৭ ও ২০১৮ সালে ট্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে এবং ২০২১ সালে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের অধিনায়কত্ব করে শিরোপা জেতেন তিনি। বর্তমানে ট্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন ব্রাভো।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সিপিএলে ১০৭ ম্যাচ খেলে ৮.৭৪ ইকোনমি রেটে তার শিকার ১২৯ উইকেট। টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছেন তিনি।
অনুষ্ঠানে নাইট রাইডার্স গ্রুপের সিইও ভেনকি মহীশূর বলেন, ব্রাভোর অবদানের মূল্যায়ন করা কঠিন। তার স্মৃতিকে দীর্ঘদিন ধরে স্মরণীয় করে রাখতেই ৪৭ নম্বর জার্সি অবসর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ট্রিনবাগো নাইট রাইডার্সের বর্তমান অধিনায়ক নিকোলাস পুরান, সুনিল নারিন ও কাইরন পোলার্ড বিশেষ বার্তায় ব্রাভোকে তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা ও পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেন।








