Logo

৫ ভেন্যুতে হবে এনসিএলের দ্বিতীয় একাদশের ম্যাচ

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:১৪
৫ ভেন্যুতে হবে এনসিএলের দ্বিতীয় একাদশের ম্যাচ
ছবি: সংগৃহীত

চার দিনের ফরম্যাটের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুম। আগামী ৩ অক্টোবর প্রথম একাদশের চ্যাম্পিয়নশিপ মাঠে গড়ানোর পর ৭ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশিপ।

বিজ্ঞাপন

দ্বিতীয় একাদশের ম্যাচগুলো ঢাকার পাঁচটি ভেন্যুতে আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), পিকেএসপি ও বসুন্ধরা ভেন্যু। বাকি দুটি ভেন্যুর নামসহ পূর্ণাঙ্গ সূচি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত সূচিতে উল্লেখ রয়েছে।

এর আগে বুধবার বিসিবি ২৮তম চার দিনের জাতীয় ক্রিকেট লিগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে। প্রথম একাদশের আট দলের টুর্নামেন্ট শুরু হবে ৩ অক্টোবর। প্রায় দুই মাসের এই প্রতিযোগিতা শেষ হবে ১৭ নভেম্বর।

প্রথম রাউন্ডে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ঢাকা ও বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খেলবে খুলনা ও বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়বে সিলেট ও ময়মনসিংহ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম ও রাজশাহী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এনসিএলের প্রথম একাদশের ম্যাচ মিরপুরসহ দেশের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। অন্যদিকে দ্বিতীয় একাদশের জন্য ঢাকাকেন্দ্রিক আয়োজন রাখা হয়েছে।

ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের ম্যাচ খেলার সুযোগ বাড়ানোর লক্ষ্যেই দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে বিসিবি। গত এপ্রিলে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বিজ্ঞাপন

তখন তিনি ঘরোয়া ক্রিকেটে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগের অসম বণ্টনের বিষয়টি তুলে ধরেন। জাতীয় দলের ক্রিকেটাররা বিপিএল, বিসিএল ও এনসিএলের মতো একাধিক প্রতিযোগিতায় খেলার সুযোগ পেলেও নিচের স্তরের অনেক ক্রিকেটারের জন্য নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেটের সুযোগ সীমিত।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের বাইরে থাকা এবং ঘরোয়া ক্রিকেটের নিচের স্তরে খেলা ক্রিকেটাররা নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ পাবেন। এর মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের জন্য জাতীয় পর্যায়ে উঠে আসার পথও আরও প্রশস্ত হবে বলে আশা করছে বোর্ড।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD