Logo

এবার ঘরোয়া কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:১৯
এবার ঘরোয়া কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে থাকা ঘরোয়া ক্রিকেটের কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা করছে বোর্ড। ক্রিকেটারদের বেতন কাঠামোতে পরিবর্তনের পর এবার কোচদের পারিশ্রমিকের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

চলতি বছরের জুনে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির নতুন কমিটি দায়িত্ব নেয়। এরপর ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন ও ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চলতি বছর ক্রিকেটারদের বেতন দুই দফায় বাড়ানো হয়েছে।

তবে বিসিবির অধীনে কাজ করা ঘরোয়া ক্রিকেটের কোচদের বেতন এখনও বাড়েনি। এবার তাদের পারিশ্রমিক পুনর্বিবেচনার পরিকল্পনা করছে বোর্ড।

ঢাকা পোস্টকে বিসিবির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কোচদেরও বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। দেখা যাক কবে হবে, সেটা এখনও ঠিক হয়নি।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটের কোচরা বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। তাদের মতে, ক্রিকেটারদের মতো কোচদেরও আর্থিক নিরাপত্তা ও যথাযথ সম্মান নিশ্চিত করা প্রয়োজন।

বাংলাদেশ ‘এ’ দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল বলেন, ‘আলহামদুলিল্লাহ বেতন বাড়াবে বিসিবি—এমনটাই শুনেছি। এখন দেখা যাক কখন কী হয়। কোচদেরও প্রাপ্য সম্মান জরুরি। যদি একটা হেলদি স্যালারি হয় তাহলে ভালো হয়। কারণ আমাদের তো সেভিংস থাকে না। সারা জীবন কোচিংও করাতে পারব না। আশা করি বিসিবি বিষয়টি দেখবে।’

বিজ্ঞাপন

বিসিবির পরিকল্পনা বাস্তবায়িত হলে ঘরোয়া ক্রিকেটের কোচদের আর্থিক সুবিধা বাড়তে পারে। তবে বেতন বৃদ্ধির পরিমাণ ও তা কার্যকর করার সময় এখনো নির্ধারণ করা হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD