জ্যোতিদের ব্যাটিং ব্যর্থতায় নড়েচড়ে বসেছে বিসিবি

নারী এশিয়া কাপে বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতার পর কোচিং স্টাফে পরিবর্তনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিজ্ঞাপন
আগেই জানা গিয়েছিল, নারী দলের কোচিং স্টাফে পরিবর্তন আনতে যাচ্ছে বিসিবি। নতুন করে ডেভিড হেম্পকে নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। অস্ট্রেলিয়া সিরিজের আগে তিনি দায়িত্ব বুঝে নেবেন।
এদিকে এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের ব্যাটিং ব্যর্থতার কারণে বর্তমান ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুকীও সমালোচনার মুখে পড়েছেন। তার দায়িত্ব নিয়েও এখন ভাবছে বিসিবি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিসিবি সূত্রের বরাতে জানা গেছে, আসন্ন এশিয়ান গেমসে ফারুকীর অধীনে ব্যাটারদের পারফরম্যান্স খারাপ হলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এ বিষয়ে ব্যাটিং কোচকেও ইতোমধ্যে বার্তা দেওয়া হয়েছে।
এশিয়ান গেমসে বাংলাদেশ নারী দল এশিয়া কাপের একই দল নিয়ে অংশ নিচ্ছে। ফলে আসন্ন এই আসরেই ব্যাটারদের পারফরম্যান্স ফারুকীর ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এশিয়ান গেমসের পর নারী দলের নতুন প্রধান কোচ হিসেবে ডেভিড হেম্প দায়িত্ব নেবেন। অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির সময় থেকেই দলের ব্যাটারদের নিয়ে কাজ করবেন তিনি।
বিজ্ঞাপন
এ ছাড়া অস্ট্রেলিয়া সিরিজের জন্য নারী দলের ফিল্ডিং কোচ হিসেবে গোলাম মুর্তাজাকে দায়িত্ব দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে বিসিবি।








