Logo

ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ১২ বছর পর গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জানুয়ারি, ২০২৪, ০১:২৭
ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ১২ বছর পর গ্রেফতার
ছবি: সংগৃহীত

আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের মো. আলাউদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার একটি ডাকাতি মামলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ১২ বছর পর গ্রেফতার করেছে থানা পুলিশ। 

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে  র‍্যাব ৮ ভোলা ও পুলিশের যৌথ অভিযানে ভোলা সদরের রাজাপুর ইউনিয়ন ভেদুরিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত নয়ন (৩৮) দক্ষিণ আইচা থানার  চরমানিকা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের মো. আলাউদ্দিনের ছেলে।

থানা পুলিশ সুত্রে জানায় তাকে ডাকাতির মামলায় আদালত ২৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের ওই রায়ের পর তিনি ১২ বছর পলাতক ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আইচা থানায়  এস, আই আব্দুল খালেক জানান, ২০১১ সালের  জি আর ১৮৮/১১ মামলার ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি নয়নকে ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান এর নির্দেশ ক্রমে ও দক্ষিণ আইচা থানার (ওসি) সাঈদ আহমেদের নেতৃত্বে বিভিন্ন ডিভাইস ব্যবহার করে এ, এস, আই সাইফুল ইসলাম সংগীয় ফোর্স কনস্টবল মীর শওকত ও রাজিব সহ র‍্যাব ৮ ভোলা এর যৌথ অভিযানে ১২ বছর পর গতকাল বুধবার দুপুরেরবদিকে ভোলা সদর ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয় তাকে গ্রেফতার করা হয়েছে। 

বিজ্ঞাপন

তিনি আরো জানান, গ্রেফতারকৃত নয়ন দীর্ঘ ১২ বছর পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। অবশেষে বিভিন্ন আধুনিক  প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। 

বিজ্ঞাপন

পরবর্তীতে আসামী নয়নকে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টার আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD