Logo

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
১৩ মে, ২০২৪, ২২:৫৮
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

রবিবার রাতে মোহাম্মদ ইলিয়াছ নিজের ঘরে ঘুমিয়ে পড়েছিলেন

বিজ্ঞাপন

কক্সবাজারের উখিয়ায় ‘ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে’ প্রতিপক্ষের গুলিতে রোহিঙ্গা কমিউনিটির এক নেতা (মাঝি ) নিহত হয়েছে।

সোমবার (১৩ মে) ভোরে উখিয়া উপজেলার ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

বিজ্ঞাপন

নিহত মোহাম্মদ ইলিয়াছ (৪৩) উখিয়ার ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের আবুল কাশেমের ছেলে। তিনি ব্লকের হেড মাঝি ( কমিউনিটি নেতা ) ছিলেন।

বিজ্ঞাপন

এপিবিএন পুলিশসহ স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, রবিবার রাতে মোহাম্মদ ইলিয়াছ নিজের ঘরে ঘুমিয়ে পড়েছিলেন।  ভোরে ১০/১৫ জন মুখোশ পরিহিত অজ্ঞাত দুষ্কৃতিকারি ঘরের দরজা ভেঙ্গে তাকে তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববতী হ্যান্ডিক্যাপ অফিসের পিছনে নেওয়ার পর দূর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই ইলিয়াছের মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দূর্বৃত্তরা পালিয়ে গেছে।

বিজ্ঞাপন

ওসি বলেন, “ প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে সন্ত্রাসী সংগঠন আরসা’র সদস্য এ খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ তথ্য পেয়েছে। তবে কারা, কি কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। ”

বিজ্ঞাপন

ঘটনার কারণ জানার পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান শামীম হোসেন।

বিজ্ঞাপন

তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD