Logo

মেঘনায় বরযাত্রীবাহী ট্রলার ডুবি: নিহত ২, বরসহ নিখোঁজ ৩

profile picture
জনবাণী ডেস্ক
৩ আগস্ট, ২০২৪, ০২:০৬
মেঘনায় বরযাত্রীবাহী ট্রলার ডুবি: নিহত ২, বরসহ নিখোঁজ ৩
ছবি: সংগৃহীত

পরে চালকসহ স্থানীয় তিনজন সাঁতার কেটে ডাঙায় উঠতে পারলেও বরযাত্রীদের কেউ সাঁতার জানতেন না।

বিজ্ঞাপন

শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনা নদীতে বরযাত্রীসহ একটি ট্রলার ডুবিতে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া  বরসহ আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।  

বিজ্ঞাপন

নিহতরা হলেন- জলি আক্তার (২৩) ও সাহানা আক্তার (৫০)। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন বর শান্ত, শাওন ও হৃদয়। তারা সবাই রাজধানী ঢাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা থেকে রওনা হয়ে লঞ্চযোগে আটজনের একটি বরযাত্রীর দল শুক্রবার সকালে পৌঁছান শরীয়তপুরের কোদালপুর লঞ্চঘাটে। সেখান থেকে একটি ট্রলার ভাড়ায় নিয়ে মেঘনা নদী পাড়ি দিয়ে মাঝের চরের উদ্দেশ্যে রওনা করেন বরযাত্রীসহ ১১ জন। পরে সকাল সাড়ে ১০টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। পরে চালকসহ স্থানীয় তিনজন সাঁতার কেটে ডাঙায় উঠতে পারলেও বরযাত্রীদের কেউ সাঁতার জানতেন না।

বিজ্ঞাপন

খবর পেয়ে স্থানীয় জেলে ও পুলিশ পাঁচজনকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জলি ও সাহানাকে মৃত ঘোষণা করেন। উদ্ধারকৃত বাকি তিনজনের মধ্যে পারভীন ও সুফিয়া চিকিৎসাধীন থাকলেও সুস্থ রয়েছেন আকাশ। অন্যদিকে, বর শান্তসহ নিখোঁজ তিনজনকে উদ্ধার করতে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এখনও বরসহ তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন

জেবি/আজুৃবা

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD