Logo

মহেশপুর সীমান্তে সাতক্ষীরা কারাগার থেকে পলাতক আসামি গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৪, ২৩:৩৪
মহেশপুর সীমান্তে সাতক্ষীরা কারাগার থেকে পলাতক আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কারাগার থেকে পলাতক শফিকুল ইসলাম নামের এক আসামিকে গ্রেফতার করেছে বিজিবি।

বিজ্ঞাপন

ঝিনাইদহের মহেশপুর মাটিলা সীমান্তে সাতক্ষীরার কারাগার থেকে পলাতক শফিকুল ইসলাম নামের এক আসামিকে গ্রেফতার করেছে বিজিবি। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মাটিলা সীমান্ত এলাকা থেকে তাকে  গ্রেফতার করা হয়। গ্রেফতার শফিকুল ইসলাম ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার মোহনপুর গ্রামের তাইজুল ইসলামে ছেলে। তিনি স্ত্রীকে হত্যার অপরাধে কারাগারে ছিলেন। ৫৮ বিজিবির উপপরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

 ছাত্র আন্দোলনের মধ্যে ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগারে কয়েদিদের মধ্যে দাঙ্গার সৃষ্টি হলে সুযোগ বুঝে কয়েকজন কয়েদি জেল ভেঙ্গে পালিয়ে যায়। আসামি শফিকুল অবৈধ্যভাবে বাংলদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার জন্য মাটিলা সীমান্তে অবস্থান করেন। তিনি বলেন, সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল মাটিলা গ্রামে অবস্থান নেয়। পরে সকাল ১০টার দিকে মাটিলা ঈদগার পাশে অবস্থান করে সে। বিজিবির উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা নদী থেকে  গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে

 

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD