Logo

ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার ৪দিন রিমান্ডে

profile picture
জনবাণী ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৩৯
ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার ৪দিন রিমান্ডে
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার

বিজ্ঞাপন

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরের দিকে শহরের আরাপপুর জামতলাস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, ঝিনাইদহ জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি বাড়িতে অগ্নিসংযোগসহ নাশকতার দুই মামলার প্রধান আসামী নায়েব আলী জোয়ার্দার আরাপপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। সে সময় তার নিজ বাড়ি থেকে নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করা হয়। রাতে ওই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে সদর থানায় সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করার পর পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। চলতি বছরের ৬ মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূন্য হয়। এরপর ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে গত ১৮ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন নায়েব আলী। 

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD