Logo

ইনানী সৈকতে ভেসে এলো আরও ২ জেলের মরদেহ

profile picture
জনবাণী ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:১০
ইনানী সৈকতে ভেসে এলো আরও ২ জেলের মরদেহ
ছবি: সংগৃহীত

নানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রেজাউল করিম

বিজ্ঞাপন

বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় কক্সবাজারে উখিয়ার ইনানী সৈকতে ভেসে এসেছে আরও দুই জেলের মরদেহ; এ নিয়ে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সমুদ্র সৈকতে মরদেহ দুইটি ভেসে আসে বলে জানান, ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রেজাউল করিম।

বিজ্ঞাপন

মৃতদের মধ্যে আব্দুল করিম নামের এক জেলের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আব্দুল করিম (৩৫) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বাসিন্দা। তিনি বাঁশখালীর বাসিন্দা আবুল বশরের মালিকানাধীন এফবি আব্দুল ছামাদ সাহা নামের ট্রলারের জেলে ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে শনিবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট, সমিতি পাড়া পয়েন্ট এবং রামু উপজেলার পেঁচারদ্বীপ পয়েন্টে ভেসে আসা ৩ জেলের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

রেজাউল করিম বলেন, শনিবার দুপুরে ইনানী সৈকতে দুটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করেছে।

মরদেহ দুাটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান পরিদর্শক রেজাউল করিম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সকালে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে সাগরে মাছ ধরতে যাওয়া ৮ টি ফিশিং ট্রলার নিখোঁজ থাকার তথ্য জানিয়েছেন কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

তিনি জানান, বঙ্গোপসাগরে নিখোঁজ থাকা এসব ট্রলার ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে কিছু জেলে সাঁতার কেটে উপকুলে ফিরেছে। উদ্ধার হয়েছে ৩ জনের মরদেহও। ফলে এসব ট্রলারের আরও অন্তত ৭০ জেলে নিখোঁজ রয়েছে।

বিজ্ঞাপন

এর মধ্যে শনিবার সকালে কক্সবাজার সৈকতের নাজিরারটেক, পেঁচারদ্বীপ ও কলাতলী উপকুলে ৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।

বিজ্ঞাপন

এর মধ্যে দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন, বাঁশখালী উপজেলার শেখেরকিল এলাকার নুরুল আমিন (৪০) ও লোহাগাড়া উপজেলার চরমবা এলাকার মোহাম্মদ জালাল (৩৭)।

বিজ্ঞাপন

অপর একজনের পরিচয় পাওয়া না গেলে মরদেহ ৩ টি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশেকুর রহমান।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD