Logo

বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

profile picture
জনবাণী ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৪, ০৪:৩১
বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
ছবি: সংগৃহীত

তরুণ তরুণীরা বাজাতে থাকেন ঢাক ঢোল আর কাঁসা। ধূপময় হয়ে উঠে বিসর্জন স্থল

বিজ্ঞাপন

কুড়িগ্রাম জেলায় প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ হয়েছে। বিসর্জনের এই ক্ষণে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। 

রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় কুড়িগ্রাম সার্বজনীন কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে কুড়িগ্রাম ধরলা নদীতে দেয়া হয় প্রতিমা বিসর্জন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় আনন্দ উৎসবে মেতে উঠেন পুজারীরা। সধবা নারীরা একে অপরকে পড়িয়ে দেন সিঁদুর, মেতে উঠেন সিঁদুর খেলায়। বিসর্জনের সাথে সাথে নদীর তীরে তরুণ তরুণীরা বাজাতে থাকেন ঢাক ঢোল আর কাঁসা। ধূপময় হয়ে উঠে বিসর্জন স্থল। 

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সার্বজনীন কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, সাধারণ সম্পাদক শ্যামল ভৈমিকসহ সনাতনী ধর্মাবলম্বীরা। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এবার কুড়িগ্রাম জেলার ৯ টি উপজেলার ৪৮৩ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, আর সুন্দর ও সফলভাবে পূজা উদযাপন করতে পারায় খুশি সনাতনী ভক্তবৃন্দরা। দুর্গাপূজার মহানবমী তিথিতে শনিবার (১২ অক্টোবর) বিহিত পূজা এবং দর্পণ বিসর্জনের মাধ্যমে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার আরাধনা করেন হিন্দু ধর্মাবলম্বীরা।

এমএল/ 

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD