Logo

কমলনগরে ছুরিকাঘাতে যুবক খুন

profile picture
জনবাণী ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৪, ০৬:২৯
কমলনগরে ছুরিকাঘাতে যুবক খুন
ছবি: সংগৃহীত

কিছুদিন বাড়িতে পুকুর ব্যবহার, হাড়িপাতিল ধোয়া

বিজ্ঞাপন

মোঃ হেলাল পালোয়ান: লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরে গোসলে বাধা দেয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জুয়েল (২৭) নামে এক যুবক খুন হয়েছেন।

মঙ্গলবার (২৯অক্টোবর) সকালে উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জল্লাদের সমাজে কাশেমের দোকানের সামনে খুনের ঘটনা ঘটে। নিহত জুয়েল চর মার্টিন ইউনিয়ের স্থায়ী বাসিন্দা চৌধুরী সর্দার বাড়ির নুর ইসলামের ছেলে। মৃত্যুকালের তিনি বাবা-মা, স্ত্রী রেখে যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পারিবার পক্ষে চাচাতো ভাই দেলোয়ার জানান, বাড়িতে মহিলাদের মধ্যে টুকিটাকি ব্যাপার নিয়ে ঝড়গা হয়। এতে ক্ষিপ্ত হয়ে কাদের মাঝি জুয়েলকে পিছন থেকে চুরি মেরে দেয়। পেট ছিড়ে রক্তাক্ত হয়ে জুয়েল মাটিতে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে  মারা যায়। অভিযুক্ত কাদের মাঝি পালিয়ে যায়। জুয়েল দিনমজুর, ইটভাটা, নদীতে মাছ শিকারের কাজ করতেন। 

তিনি আরও জানান, টুকিটাকি বিষয় বলতে নদী ভাঙা কাদের মাঝি নতুন বাড়ি করে জুয়েলের বাড়ির পাশে। গত কিছুদিন বাড়িতে পুকুর ব্যবহার, হাড়িপাতিল ধোয়া, জমি, হাঁস-মরগি পালন এসব বিষয়ে ঝড়গা হতো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চর মার্টিন ইউনিয়ন পরিষদের মেম্বার মো.ইমান আলী খুনের বিষয়ে বলেন , পারিবারিক বিষয়ে ঝড়গা হলে কাদের মাঝি জুয়েলকে ছুরি দিয়ে খুন করে পালিয়ে যান।

কমলনগর থানা ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম  জানান, চুরির আঘাতে যুবকের মৃত্যু হয়েছে। তবে কারণ উৎঘাটনের চেষ্টা চলছে। মামলার প্রস্তুতি চলছে। 

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD