Logo

আখাউড়ায় আগুনে পুড়িয়ে নারীকে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৪, ০১:৫০
আখাউড়ায় আগুনে পুড়িয়ে নারীকে  হত্যা
ছবি: সংগৃহীত

নিহত নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গর্তে ঢুকিয়ে পুড়িয়ে এক নারী’কে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজির বাজার এলাকায় এই ঘটনা ঘটে। তবে নিহত নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তবে মাথা একেবারেই ছিলো না। হাতে চুরি থাকায় দেহটি নারী বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

 এ ঘটনায় পুলিশ ফারহান রনি নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শাহনেওয়াজ ভুইয়ার ছেলে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ি।।

বিজ্ঞাপন

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। সকাল সাতটার দিকে হাঁস খুঁজতে এসে শাহনেওয়াজ ভুইয়ার জায়গায় পরিত্যক্ত টিনের ভাংগা ঘর থেকে ধোঁয়ার গন্ধ বের হতে দেখেন। সেখানে থাকা ফারহান রনি জানায় সে পাতা পুড়া দিয়েছে। এ কথায় বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল ও রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে কি দেখতে চায়। এ সময় ফারহান ক্ষুব্দ হয়ে তাদেরকে মারার হুমকি দেয়। এতে সন্দেহ ঘনিভুত হলে তারাসহ গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পান। পুলিশকে কবর দিলে তারা লাশ বের করে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন: আখাউড়ায় গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির আলোচনা

এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, নিহতের দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। সে তিনি পুরুষ না মহিলা তা বুঝা যাচ্ছে না। পরিচয় সনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD