Logo

জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে চিত্রনায়িকা নিপুণকে

profile picture
জনবাণী ডেস্ক
১০ জানুয়ারি, ২০২৫, ২৩:৩৬
জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে চিত্রনায়িকা নিপুণকে
ছবি: সংগৃহীত

তাকে এখন পর্যন্ত আটক কিংবা গ্রেফতার করা হয়নি

বিজ্ঞাপন

অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণ আক্তারকে  জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে যাওয়ার সময় তার পাসপোর্ট অফলোড করে দেয় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী বিমানবন্দরে দায়িত্বে থাকা এক গোয়েন্দা কর্মকর্তা।

তিনি বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার আপত্তির প্রেক্ষিতে শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটের দিকে সিলেট থেকে লন্ডনে গমনকালে ইমিগ্রেশন পুলিশ চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে ইমিগ্রেশন কর্তৃক অফলোড করে ফেরত পাঠানো হয়। তাকে এখন পর্যন্ত আটক কিংবা গ্রেফতার করা হয়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সরকারের পতনের পর শোবিজে আওয়ামীপন্থি তারকাদের অনেকেই ইতোমধ্যে আত্মগোপনে চলে যান। চিত্রনায়িকা নিপুণ আক্তার দেশে আছেন নাকি লন্ডনে আছেন সেটি নিয়ে অনেকের মধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছিল।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD