Logo

নিখোঁজের দুই দিন পর চট্টগ্রামে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১ অক্টোবর, ২০২৬, ২২:০৮
নিখোঁজের দুই দিন পর চট্টগ্রামে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. আবদুল নূর তুষার (২২) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে বায়েজিদ বোস্তামী থানার আজিজ মেম্বারের বাড়ির পূর্ব পাশে খন্দকিয়া-যুগীরহাট সংযোগ সড়ক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত তুষার বায়েজিদ বোস্তামী থানার ২ নম্বর ওয়ার্ডের মধ্যম কুলগাঁওয়ের ওয়াজীর বাপের বাড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. শামসুল আলম এবং মায়ের নাম গোলতাজ বেগম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা জানান, গত ২৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে অটোরিকশার মালিক বেলাল হোসেনের সঙ্গে ছিলেন তুষার। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন।

বৃহস্পতিবার বিকেলে খন্দকিয়া-যুগীরহাট সংযোগ সড়কের পাশে তুষারের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, অটোরিকশাচালক তুষার নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD