Logo

শ্রীপুরে শ্রমিক লীগ নেতার কারাগারে মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১২ জানুয়ারি, ২০২৫, ০১:০৬
শ্রীপুরে  শ্রমিক লীগ নেতার কারাগারে মৃত্যু
ছবি: সংগৃহীত

শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম গাজীপুর জেলা কারাগারে হৃদরোগের আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বিজ্ঞাপন

গাজীপুরের শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম  গাজীপুর জেলা কারাগারে  হৃদরোগের আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার  বিকেলে দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেন গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের।

শ্রমিক লীগ নেতা শেখ জহিরুল ইসলাম উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি ৯ আগস্ট শ্রীপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় গত ৫ ডিসেম্বর গ্রেফতার হয়ে ওই কারাগারে বন্দি ছিলেন।

বিজ্ঞাপন

গাজীপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, তিনি (শেখ জহিরুল ইসলাম) ডায়াবেটিসসহ হৃদরোগে আক্রান্ত ছিলেন। 

বিজ্ঞাপন

শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কারাগারের ভেতর জহির বুকে ব্যথা অনুভব করেন। অসুস্থতার কথা আমাদের জানালে তাকে তাৎক্ষণিকভাবে কারাগারের ভেতরে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শেখ ফরহাদ বলেন, বিকেলে শেখ জহিরকে আমরা মৃত অবস্থায় হাসপাতালে পাই। আমরা ধারণা করছি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করতে পারেন। মৃত্যুর বিষয়টি ময়নাতদন্তের রিপোর্টের পরে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD