Logo

বঙ্গোপসাগরে আটক ৯ ভারতীয় জেলেকে জেলহাজতে প্রেরণ

profile picture
জেলা প্রতিনিধি
বাগেরহাট
২৪ অক্টোবর, ২০২৫, ১৪:৫৩
বঙ্গোপসাগরে আটক ৯ ভারতীয় জেলেকে জেলহাজতে প্রেরণ
ছবি: প্রতিনিধি

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে সাগরে টহলরত নৌবাহিনীর সদস্যরা আবারও ট্রলারসহ ৯ জন ভারতীয় জেলেকে আটক করেছে।

বিজ্ঞাপন

আটক জেলেদের মোংলা থানা পুলিশের মাধ্যমে শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়।

এর আগে বুধবার বিকেলে বাগেরহাটের মোংলা উপজেলাধিন বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে এ এফভি এনি নামের ভারতীয় এ ট্রলার আটক করা হয়।

বিজ্ঞাপন

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, বাংলাদেশের জলসীমার মধ্যে গভীর সাগর থেকে বুধবার বিকেলে এফবি এনি নামক একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে টহলরত নৌবাহিনী। এরপর বৃহস্পতিবার বিকেলে ট্রলারসহ ৯ জেলেকে মোংলা ফেরিঘাট এলাকায় এনে নোঙ্গর করা হয়। পরে জেলেদের মোংলা থানায় সোপর্দ করে।

ট্রলারটি সমুদ্রসীমা লঙ্ঘন করে বেআইনিভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকার করছিল। আটক ট্রলারটিতে ৯ জন ভারতীয় জেলে রয়েছেন। তাদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলা এলাকায়। ট্রলারটি বৃহস্পতিবার বিকেলে মোংলার ফেরিঘাটে নিয়ে আসা হয় । এরপর আটক জেলেদের থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

আটক জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন আইনে মামলার পর শুক্রবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, আদালতের নির্দেশেনা অনুযায়ী এ মাছ নিলামে বিক্রি কিংবা অন্য যেকোনো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD