Logo

ভেড়ামারায় পদ্মা নদী থেকে ১ যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি
কুষ্টিয়া
২৮ অক্টোবর, ২০২৫, ১৭:৩১
ভেড়ামারায় পদ্মা নদী থেকে ১ যুবকের লাশ উদ্ধার
ছবি প্রতিনিধি।

ভেড়ামারা উপ‌জেলায় পদ্মানদী থে‌কে লিটন (৩০) নামে এক যুব‌কের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার(২৮ অ‌ক্টোবর) সকা‌লে উপ‌জেলার বাহাদুরপুর ইউনিয়‌নের রায়টা এলাকায় পদ্মা নদীতে লাশ‌টি ভাসতে দে‌খে পু‌লিশকে খবর দেই স্থানীয়রা। সকাল ১০ টার দি‌কে লাশের প‌রিচয় শনাক্তের পর ঘটনাস্থল থে‌কে লাশ‌টি উদ্ধার করে নিয়ে যায় নৌ পুলিশ।

আরও পড়ুন: ভৈরবে ট্রেনে হামলার ঘটনায় রেলওয়ে থানায় মামলা

নিহত লিটন একই ইউনিয়নের রায়টা ঘোষপাড়া এলাকার মৃত জামরুল ঘো‌ষের ছে‌লে। তি‌নি পেশায় কসমে‌টিকস ব‌্যবসায়ী ছি‌লেন। পু‌লিশ বল‌ছে, লাশের শরী‌রে ধারালো অস্ত্র দি‌য়ে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টা‌র দি‌কে রাজশাহীর বাঘায় পদ্মার চরের জমি দখলকে কেন্দ্র করে কাকন ও মন্ডল বা‌হিনীর ম‌ধ্যে হামলা ও গুলির ঘটনা ঘটে। এতে স্থানীয় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার জন্য কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথিত ‘কাকন বাহিনীকে দায়ী করেছেন এলাকাবাসী। এই ঘটনার পর থেকে লিটনও নিখোঁজ ছিল।

নাম প্রকা‌শ না করা শ‌র্তে স্থানীয় কয়েকজন ব‌লেন, ‌লিটন কাঁকন বাহিনীর সদস্য ছি‌লেন। কসমে‌টিক‌স ব‌্যবসার আড়া‌লে কাঁকনের হ‌য়ে নদীপ‌থে বি‌ভিন্ন অপরা‌ধের সাথে সম্পৃক্ত ছিলেন লিটন। ধারণা করা হচ্ছে গতকাল দুই গ্রুপের সংঘ‌র্ষের সময় তা‌কে ধারালো অস্ত্র দিয়ে কু‌পিয়ে নদী‌তে ফেলে দি‌য়ে‌ছে প্রতিপ‌ক্ষের লোকজন। ত‌বে এ বিষ‌য়ে নিহতের প‌রিবা‌রের কেউ কথা বল‌তে রা‌জি হয়‌নি।

আরও পড়ুন: অভয়নগরে ফেনসিডিলসহ নারী মাদক কারবারী আটক

ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁ‌ড়ির ইনচার্জ উপপ‌রিদর্শক(এসআই) শফিকুল ইসলাম জানান, নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরী‌রে একা‌ধিক ধারালো অস্ত্র দি‌য়ে আঘা‌তের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে তি‌নি কাঁকন বা মণ্ডল বাহিনীর সদস্য।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD