Logo

খুলনায় নিষিদ্ধ যুব-ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
১২ নভেম্বর, ২০২৫, ২৪:১২
খুলনায় নিষিদ্ধ যুব-ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩
ছবি: সংগৃহীত

খুলনার দুই জায়গায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ ঝটিকা মিছিল করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এই ঝটিকা মিছিল হয়। মিছিলে থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনার লবনচরার সাচিবুনিয়া টেক্সটাইল মিলের পাশে বাইপাস সড়কে রাত ৮ টার দিকে ৪০ থেকে ৫০ জন ঝটিকা মিছিল বের করে। খুলনা জেলা যুবলীগের উদ্যোগে এ মিছিল বের হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিকভাবে পুলিশ পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভার আয়োজন করে। এদিকে একই সময় নগরীর পাওয়ার হাউজ মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন ঝটিয়া মিছিল বের করে। খবর পেয়ে সাথে সাথে সদর ও সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

বিজ্ঞাপন

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় বলেন, “কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ’লীগের ৮ থেকে ১০ জন রাতে ফেরীঘাটের মোড় থেকে মিছিল বের করার চেষ্টা করে। স্থানীয় জনতার সহযোগীতায় খুলনা ও সোনাডাঙ্গা থানা পুলিশ সেখান থেকে ৩ জনকে আটক করে। আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কে ন্দ্রকে নগরীতে পুলিশ ব্যাপক নিরাপত্তা নিয়েছে। এর আগে নগরীতে পুলিশের চেকপোষ্ট বাড়ানো হয়েছে। ওই দিন নগরীতে সাদা পোশাকে ডিবি পুলিশ এবং মোবাইল টিম রাস্তায় থাকবে।”

এ বিষয়ে কেএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) তাজুল ইসলাম বলেন, “ওই দিন নিরাপত্তায় মাঠে থাকবে ইউনিফর্ম পারা পুলিশ, সিটিএসবি এবং সাথে থাকবে সাদা পোশাকের পুলিশ। এর পাশাপাশি মোবাইল টিম এবং চেকপোষ্ট বাড়ানো হয়েছে।”

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD