Logo

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হাতে ছাগল, হাসি ফুটেছে দরিদ্র পরিবারের মুখে

profile picture
উপজেলা প্রতিনিধি
বগুড়া
১২ নভেম্বর, ২০২৫, ১৩:৩৩
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হাতে ছাগল, হাসি ফুটেছে দরিদ্র পরিবারের মুখে
ছবি প্রতিনিধি।

বগুড়ার শেরপুর উপজেলায় সমতলে বসবাসরত দারিদ্র ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও খাবার বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন দরিদ্র নারী ও পুরুষকে ২টি করে ছাগল ও ২৫ কেজি খাবার এবং ৫টি করে ম্যাট দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়াজ কাজমির রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুরুল আলম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেটনারী সার্জন ডা. মোঃ জাহিদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দার, লাইভস্টক সম্প্রসারণ কর্মকর্তা মকরেমা আক্তারসহ প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন

g

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD