Logo

গাজীপুরে পেট্রোল বোমাসহ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা আটক

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৩ নভেম্বর, ২০২৫, ১৪:২৪
গাজীপুরে পেট্রোল বোমাসহ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা আটক
ছবি: প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর এলাকায় পেট্রোল বোমাসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বানিয়ারচালা এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন— ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দপ্তর সম্পাদক আকাশ (২৫) এবং স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল (৩৫)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রাতে ওই তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী আটক করে। পরে তাদের ব্যাগ তল্লাশি করে একটি পেট্রোল বোমা পাওয়া যায়। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ আহমেদ বলেন, আটক তিনজনকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD