Logo

লোহাগড়ায় কিশোরের নিথর দেহ উদ্ধারের ঘটনায় আটক ৩

profile picture
উপজেলা প্রতিনিধি
লোহাগড়া, নড়াইল
৭ ডিসেম্বর, ২০২৫, ১৪:৫২
লোহাগড়ায় কিশোরের নিথর দেহ উদ্ধারের ঘটনায় আটক ৩
ছবি: প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় তাজিম মোল্যা (১৩) নামের এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজিম লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের শহিদুল মোল্যার ছেলে।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় তাজিম গ্রামের কেরাম খেলছিল। পরবর্তীতে রাত হয়ে গেলেও সে আর বাড়ি ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন।

রবিবার (৭ ডিসেম্বর) ভোরে চর আড়িয়ারা গ্রামের (দক্ষিণপাড়া) মো. হাবিবার মৃধার বাড়ির পুকুরের দক্ষিণপাড়ের ঢাল থেকে তাজিমের মরদেহ পড়ে থাকতে দেখে এক প্রতিবেশী মহিলা। তিনি বিষয়টি পরিবারকে জানান।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাজিমকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

বিজ্ঞাপন

ঘটনার সঙ্গে জড়িত সন্ধেহে লোহাগড়া থানা পুলিশ চর আড়িয়ারা গ্রামের ইনজামুল শেখ (১৪), ইব্রাহিম শেখ (১৬) ও শিপন শেখকে (১৮) আটক করেছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত অজিত কুমার রায় বলেন লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD