Logo

রাঙ্গামাটিতে বিদেশি সিগারেট পাচারকালে ইউপি সদস্যসহ আটক ৪

profile picture
উপজেলা প্রতিনিধি
রাজস্থলী, রাঙ্গামাটি
৭ ডিসেম্বর, ২০২৫, ১৫:৪৪
রাঙ্গামাটিতে বিদেশি সিগারেট পাচারকালে ইউপি সদস্যসহ আটক ৪
ছবি: প্রতিনিধি

পার্বত্য জেলা রাঙ্গামাটির রাজস্থলীতে ২১ লাখ টাকার বিদেশি সিগারেট পাচারকালে ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল মেম্বারসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (৭ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের মিতিঙ্গ্যা ছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আসামিরা হলেন- বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল দাশ, মো. সাজ্জাদ শফিপুর পাথরবন পাড়া এবং মহিবুল ইসলাম শফিপুর, শহিদুল ইসলামের একই এলাকার রনি তঞ্চঙ্গ্যা সে রাজস্থলী বাজারের গোলকধন তঞ্চঙ্গ্যার ছেলে।

বিজ্ঞাপন

রাজস্থলী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই ৩৮ বীর কাপ্তাই জোনের অধীন রাজস্থলী উপজেলার মিতিংগা ছড়ি সেনা ক্যাম্পের জেসিও মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আসামি শিমুল মেম্বারের ব্যবহৃত গাড়ি নং-২৮ তল্লাশি করে বিদেশি সিগারেট জব্দ করা হয়। একইসঙ্গে চারজনকে আটক করা হয়।

সূত্রে আরও জানা যায়, আটকরা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত এবং তারা সীমান্তবর্তী জুরাছড়ি উপজেলা থেকে এসব ভারতীয় পণ্য সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ক্রয় করে চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া সরভভাটা শিলকসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন।

বিজ্ঞাপন

জব্দ করা বিদেশি সিগারেটের মধ্যে রয়েছে ওরিস, ৮ কার্টন, ৪০০ পেকেট, পেট্রোন ১০ কার্টন ও বেন্সন ৫ কার্টন।

এ বিষয়ে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, আমি আজ খাগড়াছড়ি উপজেলার দীঘিনালা থানায় বদলি হয়েছি। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ এর ২৫ এর বি ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। রাজস্থলীতে পূর্বের ন্যায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD