Logo

হাঁস প্রজনন খামার পরিদর্শন করলেন যুগ্মসচিব আরমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর, ২০২৫, ২০:৩৬
হাঁস প্রজনন খামার পরিদর্শন করলেন যুগ্মসচিব আরমান
ছবি প্রতিনিধি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আরমান হায়দার বাগেরহাট আঞ্চলিক হাঁস প্রজনন খামার পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) তিনি খামারের চলমান কার্যক্রম, উৎপাদন সক্ষমতা ও ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. জয়দেব কুমার সিংহ, ডা. পলাশ কুমার দাশ ও আহসান হাবিব প্রামাণিক। খামারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে যুগ্ম সচিবকে বিস্তারিত ব্রিফ করেন খামারের ভারপ্রাপ্ত সিনিয়র সহকারী পরিচালক এ.এফ.এম. ফয়জুল ইসলাম।

বিজ্ঞাপন

জানা গেছে, গত বছর এ আঞ্চলিক খামার থেকে খামারিদের মাঝে প্রায় ৭৫ হাজার হাঁসের বাচ্চা সরকারি মূল্যে বিতরণ করা হয়েছে। উৎপাদন, ব্যবস্থাপনা ও সেবার মান মূল্যায়নে বাগেরহাট আঞ্চলিক হাঁস প্রজনন খামার সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে।

পরিদর্শন শেষে যুগ্ম সচিব মো. আরমান হায়দার খামারের সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের সফলতা অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD