Logo

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

profile picture
জেলা প্রতিনিধি
১৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৫
ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে এবার চুরির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে ঝালকাঠির নলছিটি পৌর এলাকার খাসমহল এলাকায় অবস্থিত তার বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, বাড়িতে কেউ না থাকায় জানালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। তবে চুরি হওয়া মালামালের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, পরিবারের সবাই ঢাকায় অবস্থান করায় দীর্ঘ সময় ধরে বাড়িটি খালি ছিল।

‎নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে শুক্রবার দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে গুলি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে পরিবারের সিদ্ধান্তে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD