Logo

মিরসরাইয়ের ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি
মীরসরাই, চট্টগ্রাম
১৫ ডিসেম্বর, ২০২৫, ২০:৩৯
মিরসরাইয়ের ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু
ছবি: সংগৃহীত

মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ইটের আঘাতে চাচা আবুল কালাম (৫০) নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে জোরারগঞ্জের উত্তর সোনাপাহাড় এলাকায় ফজলের রহমান বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: দীঘিনালায় ৭ বিজিবির চেকপোস্ট স্থাপন

নিহত আবুল কালাম ওই বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। ঘটনার পর থেকে নিহতের ভাতিজা মো. হেলাল হোসেন (৩০) পালাতক রয়েছেন।

স্থানীয়রা জনান, জায়গা সংক্রান্ত বিরোধে নিয়ে চাচার সাথে তর্কে জড়ায় ভাতিজা মো. হেলাল। তর্কের একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে মাথায় আঘাত করলে মৃত্যু হয় আবুল কালামের।

নিহতের মেয়ে সাবিনা ইয়াসমিন জানান, বেশ কিছুদিন তার চাচাতো ভাই হেলালের সাথে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। মঙ্গলবার জমি পরিমাপের কথা ছিলো। জমি পরিমাপের বিষয়ে উভয়ের কথাকাটাকাটির এক পর্যায়ে আমার বাবা কে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে চাচাতো ভাই ।

আরও পড়ুন: লোহাগড়ায় কিশোরের নিথর দেহ উদ্ধারের ঘটনায় আটক ৩

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাখি ভৌমিক জানান, আবুল কালাম নামের একজনকে বেলা ১১ টার দিকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। তার মাথায় ও মুখের প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের কারণে তার মুখের দাত কয়েকটিদাত পড়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হোসেন জানান, ঘটনার পর থেকে মো. হেলাল পালাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের টিম কাজ করছে। নিহতের পরিবার মামলা করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD