Logo

গাজীপুরে বিস্ফোরণ, দগ্ধ ১৮ জনকে নেওয়া হয়েছে বার্ন ইনস্টিটিউটে

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৪১
গাজীপুরে বিস্ফোরণ, দগ্ধ ১৮ জনকে নেওয়া হয়েছে বার্ন ইনস্টিটিউটে
ছবি: সংগৃহীত

গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন দগ্ধ হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে টঙ্গি বাজারের মেইন রোডে এই ঘটনাটি ঘটে। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা রবিউল ইসলাম জানান, আজ বিকেলের দিকে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনজুরুল করিম রনির নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলাম। এ সময়ে একটি ঘরের ভেতরে রাখা বেশ কিছু গ্যাস-বেলুন বিস্ফোরণ হয়। এতে আমাদের ১৮ জন কর্মী দগ্ধ হলে তাদের জাতীয় বার্ন হাসপাতালে নিয়ে আসেন তারা।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, আজ সন্ধ্যার দিকে গাজীপুর থেকে ১৮ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে। এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD