Logo

লালমনিরহাটে অবৈধ ইটভাটায় প্রশাসনের যৌথ অভিযান

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
১৫ ডিসেম্বর, ২০২৫, ২১:০৭
লালমনিরহাটে অবৈধ ইটভাটায় প্রশাসনের যৌথ অভিযান
ছবি প্রতিনিধি।

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলা প্রশাসন, হাতিবান্ধা ও পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাটের যৌথ উদ্যোগে উপজেলার দুটি ইটভাটায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে মেসার্স এস ডি এফ ইটভাটাকে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে মেসার্স এম এস এম ব্রিকস নামক ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ভেঙে ফেলা হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কাঁচা ইট বিনষ্ট করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন, হাতিবান্ধার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রন্টি পোদ্দারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাটের সহকারী পরিচালক বিজন কুমার রায়, পরিদর্শক মো. গোলাম আসিফ রহমানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, হাতিবান্ধা এবং উপজেলা পুলিশের চৌকস সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD