Logo

চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৪টি ইউনিট

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৫ ডিসেম্বর, ২০২৫, ২৩:৩৪
চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৪টি ইউনিট
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর রাজাখালী এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) রাজাখালী খালের বেড়িবাঁধ এলাকায় রাত ১০টা ৩০মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের নিয়ন্ত্রণ কক্ষের এক অপারেটর গনমাধ্যমকে বলেন, একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

বিজ্ঞাপন

বিস্তারিত আসছে...

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD