Logo

শিবচরে বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

profile picture
উপজেলা প্রতিনিধি
মাদারীপুর
১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৭
শিবচরে বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
ছবি প্রতিনিধি।

মহান বিজয় দিবস উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলায় বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় শিবচরের এমপি প্রার্থী জনাব কামাল জামান মোল্লার আহ্বানে এই র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটি শিবচর বাজার এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে একাত্তর চত্বর ঘুরে এগিয়ে যায়। এ সময় জাতীয় পতাকা ও বিজয়ের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

বিজ্ঞাপন

পরবর্তীতে র‌্যালিটি হাতিরবাগান মাঠের সামনে দিয়ে শহীদ বুদ্ধিজীবী স্তম্ভে পৌঁছায়। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা মহান মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

র‌্যালিতে হাজার হাজার নেতাকর্মীসহ কামাল জামান মোল্লার সমর্থিত বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিজয় দিবসের কর্মসূচি সফল ও প্রাণবন্ত হয়ে ওঠে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD