Logo

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনী অফিসে অগুন

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
২০ ডিসেম্বর, ২০২৫, ১২:৫১
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনী অফিসে অগুন
ছবি: প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নিচতলার স্টোর রুমে সংরতি কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।

বিজ্ঞাপন

শনিবার (২০ ডিসেম্বর) ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে যে কোনো এক সময় এঘটনা ঘটে। ছুটির দিন থাকায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি তাৎণিকভাবে জানতে পারেননি। পরে ধোঁয়া দেখে স্থানীয়দের নজরে এলে নির্বাচন অফিসের নাইট গার্ড ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান ও সদর উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ জানান, আগুনে কিছু নথিপত্র তিগ্রস্ত হলেও বড়ধরনের কোনো য়তি হয়নি। স্টোর রুমের পেছনের জানালার পাশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এঘটনার খবর পেয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD