Logo

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২১ ডিসেম্বর, ২০২৫, ১২:১৪
চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার (আইভেক)-এর কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসা সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছে।

এতে বলা হয়, চট্টগ্রামে সাম্প্রতিক নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

বিজ্ঞাপন

বার্তায় আরও বলা হয়, পরিস্থিতি পর্যালোচনা করে ভিসা সেন্টার পুনরায় চালু করার ঘোষণা দেওয়া হবে।

সম্প্রতি ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছিল দেশটির হাইকমিশন। তখন বার্তায় বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্বাভাবিক কার্যক্রম ফের শুরু করে ঢাকাস্থ ভারতীয় ভিসা সেন্টার।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD