Logo

নেত্রকোনায় বসতঘরে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
২১ ডিসেম্বর, ২০২৫, ১৬:০৭
নেত্রকোনায় বসতঘরে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

নেত্রকোনার সদর উপজেলায় নিজের বসতঘরে পড়েছিল হেলাল উদ্দিন (৫৮) নামে এক কৃষকের গলা কাটা মরদেহ। খবর স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

রোববার (২১ ডিসেম্বর) জেলার সদর উপজেলারকে গাতি ইউনিয়নের নারিয়াপাড়া গ্রামে ঘটেছে মর্মান্তিক এ ঘটনাটি। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ রোববার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন: চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

পুলিশ জানায়, শনিবার দিনগত রাতে হেলাল উদ্দিন তার স্ত্রী বেদেনা আক্তারের সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিলেন। একপর্যায়ে রোববার ভোরে স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠেন। পরে ঘরে ফিরে স্বামীকে জবাই করা অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে গিয়ে পুলিশকে খবর দেয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে।

ওসি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

জেবি/এসএ
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD