Logo

সকালের খাবার খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি

profile picture
উপজেলা প্রতিনিধি
হরিপুর, ঠাকুরগাঁও
২১ ডিসেম্বর, ২০২৫, ১৭:২৮
সকালের খাবার খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সকালে খাবার খাওয়ার পর একই পরিবারের ১১ জন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

রবিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন— রহমতপুর গ্রামের বিমল চন্দ্রের স্ত্রী ললিতা রানী (৩৪), প্রদীপ চন্দ্রের স্ত্রী নিলমা রানী (৪৫), জেলে বিমল চন্দ্র, মৃত হাবিল চন্দ্রের ছেলে পদেন চন্দ্র (৭৫), মৃত প্রফুল্ল চন্দ্রের স্ত্রী বিষকা রানী (৫০), পদেন চন্দ্রের স্ত্রী ভোকা রানী (৭০), পদেন চন্দ্রের ছেলে কমলা কান্ত, বিমল চন্দ্রের ছেলে শপ্ত (৫), মেয়ে জয়িতা (১০), জয়া (৮) এবং হেবলা চন্দ্রের ছেলে উজ্জ্বল চন্দ্র (২৭)।

বিজ্ঞাপন

জানা যায়, রোববার সকালে পরিবারের সদস্যরা একসঙ্গে রান্না করা গরম ভাত ও তরকারি খান। খাবার খাওয়ার প্রায় এক ঘণ্টা পর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। তারা তীব্র দুর্বলতা অনুভব করেন এবং অনেকেই অচেতন হয়ে ঘুমিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা জানতে পারলে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে কোনো চেতনা নাশক বা বিষাক্ত উপাদান থাকতে পারে। বর্তমানে অসুস্থ সবাই চিকিৎসাধীন রয়েছেন।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD