Logo

ঈশ্বরদীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর, ২০২৫, ১৭:১১
ঈশ্বরদীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে শহরের আলহাজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অএ উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের শাহজাহান আলীর ছেলে রাব্বি হোসেন (২৫) ও একই ইউনিয়নের মানিকনগর গ্রামের গোলাম রসুল মুন্সির ছেলে নিশান মুন্সি (২২)। নিহত রাব্বি ও নিশান দুইজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় ১১ আনসার সদস্য আহত

‎প্রত্যক্ষদর্শী ও নিহতের আত্মীয়-স্বজন সূত্রে জানা গেছে, শনিবার রাতে রাব্বি ও নিশান মোটরসাইকেলে করে ঈশ্বরদী থেকে বাড়ি ফেরার পথে আলহাজ মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা রাব্বি ও নিশান দুজনই গুরুতর আহত হন।

‎পরে স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা খারাপ হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে রাব্বি এবং রবিবার সকালে নিশান মারা যায়। ‎নিহতদের বাড়ি এবং গ্রাম জুড়ে চলছে শোকের মাতম।

আরও পড়ুন: প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় পটুয়াখালীতে মানববন্ধন

‎ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় দুইজনেই মারাত্মক আহত হয়েছিল, তবে শুনেছি দুজনই রাজশাহীতে নিহত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতেই ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD