Logo

ঘন কুয়াশায় ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

profile picture
উপজেলা প্রতিনিধি
বড়াইগ্রাম, নাটোর
৩০ ডিসেম্বর, ২০২৫, ১৮:৩৭
ঘন কুয়াশায় ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২
ছবি: প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুরে শীত ঘন কুয়াশার কারণে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মানিকপুর এলাকায় দ্বাঁড়িয়ে ছিল।

এসময় একই দিক থেকে ছেড়ে আসা তাকওয়া ফুডের একটি কাভার্ডভ্যান পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই কাভার্ডভ্যানের চালক নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর গ্রামের ফরজ আলী ছেলে সোহাগ হোসেন (৩০), এবং তাকওয়া ফুড কোম্পানির এস আর টাঙ্গাইল জেলার নাগোরপুর উপজেলার চৌবাড়িয়ার গ্রামের ওয়াহেদ আলীর ছেলে বিপ্লব হোসেন (৩৫) নিহত হয়।

বিজ্ঞাপন

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যান ও নিহতদের লাশ থানায় পাঠানো হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের ও আইনগত বিষয় চলমান রয়েছে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD