Logo

বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি
বাউফল, পটুয়াখালী
৩০ ডিসেম্বর, ২০২৫, ১৮:৪২
বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. খলিল মৃধা (৫৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত খলিল মৃধা ওই গ্রামের আবুল হোসেন মৃধার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ কারণে তার স্ত্রী তিন মেয়েকে নিয়ে অন্যত্র বসবাস করতেন। খলিল মৃধা মায়ের সঙ্গে একই ঘরে থাকতেন।

আরও পড়ুন: ঘন কুয়াশায় ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

ইউনিয়ন দফাদার মো. সিদ্দিকুর রহমান জানান, ঘটনার দিন সকালে খলিল মৃধা মায়ের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলে ঘর থেকে বের হন। কিছুক্ষণ পর সকাল ৯টার দিকে স্থানীয় বাসিন্দা নিলুফা বেগম একটি কাঠাল গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বাউফল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জেবি/এসএ
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD