Logo

লালমনিরহাটে ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি
আদিতমারী, লালমনিরহাট
৩০ ডিসেম্বর, ২০২৫, ১৮:৫৪
লালমনিরহাটে ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান
ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জরিমানা আদায় ও ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপজেলা প্রশাসন, আদিতমারী ও পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাটের যৌথ উদ্যোগে আদিতমারী উপজেলার একটি ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স ওয়ান স্টার ইটভাটাকে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটার কার্যক্রম বন্ধ করতে পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে ফেলা হয়।

আরও পড়ুন: ঘন কুয়াশায় ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

অভিযানটি পরিচালনা করেন উপজেলা প্রশাসন, আদিতমারীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আজিজা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাটের সহকারী পরিচালক বিজন কুমার রায়, পরিদর্শক মো: গোলাম আসিফ রহমানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আদিতমারী এবং উপজেলা পুলিশ, আদিতমারীর চৌকস সদস্যরা।

জেবি/এসএ
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD