Logo

নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় উত্তেজনা ও হাতাহাতি

profile picture
জেলা প্রতিনিধি
নাটোর
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৫৫
নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় উত্তেজনা ও হাতাহাতি
ছবি: সংগৃহীত

নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের এনসিপি প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় দলের সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কয়েকজন সদস্যের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, যা সমাবেশস্থলে সাময়িক হট্টগোল এবং উত্তেজনা তৈরি করে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত পদযাত্রায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পদযাত্রার মূল নির্ধারিত সময় সকাল ১০টা হলেও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সময়মতো পৌঁছাননি। দীর্ঘ সময় অপেক্ষার কারণে তপ্ত রোদের মধ্যে সাধারণ অংশগ্রহণকারীরা অপেক্ষা করতে থাকেন। এ সময় ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা মঞ্চ থেকে বক্তব্য দিচ্ছিলেন।

বিজ্ঞাপন

বক্তব্য চলাকালে মঞ্চে ওঠেন ছাত্রশক্তির কয়েকজন সদস্য। এর সঙ্গে নিচে অবস্থানরত অন্য কয়েকজন সদস্যের সঙ্গে তর্ক-বিতর্ক শুরু হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় মঞ্চে উপস্থিত সিনিয়র নেতারা এবং আয়োজকরা মাইকে সকলকে শান্ত থাকার আহ্বান জানান। ধীরে ধীরে ছাত্রশক্তির নেতাকর্মীরা শান্ত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

দুপুর সাড়ে ১২টার দিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঞ্চে উপস্থিত হন এবং প্রধান অতিথির বক্তব্য শুরু করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD