Logo

গাজীপুরের তিন আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৩৮
গাজীপুরের তিন আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা
ফাইল ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আলম হোসেন ভাওয়াল গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে গাজীপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম বাচ্চু ১ লাখ ৬২ হাজার ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস-এর ‘রিকশা’ প্রতীকের প্রার্থী মাওলানা এহসানুল হক পেয়েছেন ১ লাখ ৫৩৯ ভোট।

বিজ্ঞাপন

গাজীপুর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী সালাউদ্দিন আইউবী ১ লাখ ৭৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একই আসনে বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট।

এদিকে গাজীপুর-৫ আসনে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী একেএম ফজলুল হক মিলন ১ লাখ ৩৩ হাজার ৮৭৯ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. খায়রুল হাসান পেয়েছেন ৭৮ হাজার ১২৩ ভোট।

বিজ্ঞাপন

অন্যদিকে গাজীপুর-১ ও গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থীরা বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন। তবে এই দুই আসনের চূড়ান্ত ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD