Logo

আঁধারে উর্বর মাটি লুট, গাজীপুর কাউলতিয়ায় ৫ লাখ জরিমানা

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৯
আঁধারে উর্বর মাটি লুট, গাজীপুর কাউলতিয়ায় ৫ লাখ জরিমানা
ছবি: প্রতিনিধি

গাজীপুর মহানগরের কাউলতিয়া এলাকায় রাতের অন্ধকারকে ঢাল বানিয়ে কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়ার ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের সাঁড়াশি অভিযানে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউলতিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হকের নেতৃত্বে টঙ্গী রাজস্ব সার্কেলের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হঠাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালান।

বিজ্ঞাপন

এ সময় দেখা যায়, ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে ট্রাকে তোলা হচ্ছিল। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জড়িতদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় দায়ী ব্যক্তিকে ৫,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

বিজ্ঞাপন

প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, কৃষিজমি ধ্বংসের এমন অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। কৃষিজমির উর্বরতা নষ্ট করে পরিবেশ ও খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কৃষিজমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD