Logo

বাঘায় পদ্মার তীরে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান অনুষ্ঠিত

profile picture
উপজেলা প্রতিনিধি
বাঘা, রাজশাহী
১৭ মার্চ, ২০২৬, ১৫:৫৫
বাঘায় পদ্মার তীরে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান অনুষ্ঠিত
ছবি প্রতিনিধি।

রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ পদ্মা নদীর তীরে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। ভোরের আলো ফুটতেই দূর-দূরান্ত থেকে আগত হাজারো সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ পদ্মার পবিত্র জলে স্নান করে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) সূর্যোদয়ের আগেই পদ্মা নদীর তীরে ভক্তদের সমাগম শুরু হয়। নির্ধারিত লগ্নে পুণ্যস্নান শেষে তারা পূজা, প্রার্থনা এবং দান-ধ্যানে অংশ নেন। অনেকেই পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন।

গঙ্গাস্নান উপলক্ষে পদ্মার তীরজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। স্থানীয়ভাবে বসে অস্থায়ী দোকানপাট ও ছোটখাটো মেলা।

বিজ্ঞাপন

মীরগঞ্জ পদ্মা নদীর তীরে গঙ্গাস্নান স্থানে উপস্থিত ছিলেন মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়াল,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কল্যান ফ্রন্টের সভাপতি তাপস কুমার ঘোষ,সাধারণ সম্পাদক বিধান কুমার,বাংলাদেশ পুজা উদযাপন কমিটি বাঘা শাখার সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু,সাধারণ সম্পাদক অপুর্ব কুমার সাহাসহ অনেকে।

মীরগঞ্জ মহাশ্মশান কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে গঙ্গাস্নান সম্পন্ন হয়েছে। ভক্তদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। মীরগঞ্জ মহাশ্মশান কমিটির সভাপতি শ্রীকৃষ্ণ প্রামানিক জানান কিছু দিন আগে এই শ্মশানের জমি কেনা হয়েছে কিন্তু এখনো এখানে কোন ঘর নির্মান করতে পারি নাই।

বিজ্ঞাপন

এদিকে, উপজেলার সরেরহাট মহাশ্মাশানেও গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। সেখানেও হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ গঙ্গাস্নান করেন। সরেরহাট মহাশ্মাশানের গঙ্গাস্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।

এছাড়াও আরও উপস্থিত রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এসএম সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে গোটা আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD