Logo

কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা

profile picture
উপজেলা প্রতিনিধি
কোম্পানীগঞ্জ, নোয়াখালী
২৮ মার্চ, ২০২৬, ১৭:৩১
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা
ছবি: প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা-এ প্রায় অর্ধ সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বর্ণালী প্রভাত।

বিজ্ঞাপন

শনিবার (২৮ মার্চ) উপজেলার চরহাজারী ইউনিয়নের জিয়াউল হক বিএসসি’র বাড়িতে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ইসলাম করীম ফাউন্ডেশন-এর সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী রোগীদের পৃথকভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

পুরুষ রোগীদের চিকিৎসা দেন নোয়াখালী জেনারেল হাসপাতাল-এর মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. আব্দুর রহীম। অন্যদিকে নারী রোগীদের চিকিৎসা দেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. বিবি তাহেরা সোনিয়া।

বিজ্ঞাপন

এছাড়া ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুদের জন্য ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ (প্রেশার) মাপা এবং বিএমআই নির্ণয়সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইসলাম করীম ফাউন্ডেশনের প্রতিনিধি ও সমাজসেবক গাজী মোহাম্মদ আলমগীর, মো. আইয়ুব আলী এবং স্বর্ণালী প্রভাতের প্রতিষ্ঠাতা ইসরাত জাহান ফাহি, আব্দুল্লাহ আল সাওয়াল, আবু বকর সিদ্দিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বিজ্ঞাপন

স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD