Logo

রাজনগরে তুফানে বিধ্বস্ত বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা ইউএনও’র

profile picture
উপজেলা প্রতিনিধি
রাজনগর, মৌলভীবাজার
১ এপ্রিল, ২০২৬, ১৫:৫৭
রাজনগরে তুফানে বিধ্বস্ত বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা ইউএনও’র
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের দেওয়ান দিঘির পাড় এলাকায় আকস্মিক তুফানে একটি বসতঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে প্রবল ঝড় ও বজ্রপাতের সময় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ঘরের মালিক নকুল কর জানান, “সকালে আমরা সবাই ঘরের ভেতরে ছিলাম। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়। কিছুক্ষণের মধ্যে ঘরের চালসহ পুরো উপরের অংশ ভেঙে উড়ে গেছে। ঘরের কোনো জিনিসপত্রই রক্ষা করা সম্ভব হয়নি।”

তিনি আরও জানান, পরিবারে আট সদস্য রয়েছে এবং এখন খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে। আর্থিক অসচ্ছলতার কারণে নতুন করে ঘর নির্মাণ করা তাদের পক্ষে সম্ভব নয়।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন এবং ঘর পুনর্নির্মাণে টিনসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ইউএনও বিপুল সিকদার বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন রয়েছে। প্রাথমিকভাবে নগদ অর্থ ও দুই বান্ডিল টিন প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা হবে।”

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কর্মকর্তা রাজু চন্দ্র পাল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছেন।

উল্লেখ্য, এর আগে রাজনগরের ঊষা কেজি স্কুলও ঝড়ে ক্ষতিগ্রস্ত হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন বান্ডিল টিন ও নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছিল।

বিজ্ঞাপন

স্থানীয়রা মনে করছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য দ্রুত ও স্থায়ী পুনর্বাসন ব্যবস্থা নেওয়া জরুরি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD