Logo

অর্থ সংকটে টিকে থাকার লড়াইয়ে কুজেন্দ মল্লিকা মর্ডান কলেজ

profile picture
উপজেলা প্রতিনিধি
দীঘিনালা, খাগড়াছড়ি
৮ এপ্রিল, ২০২৬, ১৫:৫৮
অর্থ সংকটে টিকে থাকার লড়াইয়ে কুজেন্দ মল্লিকা মর্ডান কলেজ
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ১ নং মেরুং ইউনিয়নে অবস্থিত কুজেন্দ মল্লিকা মর্ডান কলেজ অর্থ সংকটের কারণে নানা সমস্যার মুখোমুখি হয়ে অনিশ্চয়তায় দিন পার করছে।

বিজ্ঞাপন

২০১৫ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধিভুক্ত হলেও নন-এমপিওভুক্ত হওয়ায় সরকারি কোনো আর্থিক সহায়তা পায় না। ফলে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।

কলেজ সূত্রে জানা গেছে, বর্তমানে এ প্রতিষ্ঠানে ৫৩৯ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। শিক্ষার মান সন্তোষজনক হলেও পর্যাপ্ত অর্থের অভাবে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বেতন পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা বলেন, “আমাদের কলেজের পড়াশোনার মান ভালো, কিন্তু পর্যাপ্ত অর্থায়নের অভাবে শিক্ষকদের নিয়মিত বেতন দেওয়া সম্ভব হচ্ছে না।” তিনি জানান, বর্তমানে কলেজে ১২ জন শিক্ষকসহ মোট ২০ জন কর্মচারী কর্মরত রয়েছেন।

এছাড়া কলেজে কোনো বাউন্ডারি ওয়াল না থাকায় শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। এ কারণে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

বিজ্ঞাপন

স্থানীয় সচেতন মহল দ্রুত এ সমস্যাগুলোর সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। একই সঙ্গে কলেজটির সার্বিক উন্নয়নে সরকারি সহায়তা এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জোর দাবি জানিয়েছেন তারা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD